Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
widgets

আমার সম্পর্কে

আমি শ্রাবণ, পুরো নাম প্রশান্ত কর শ্রাবণ। ব্লগ পড়তে এবং লিখতে ভালোবাসি। তাই  আমার অবসর সময়টুকু ব্লগ লিখে বিভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করে থাকি।  ব্লগের মাধ্যমে যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করি। নরসিংদী ১৯৯৬ সালের ২৯ অক্টোবর  জন্মগ্রহণ করি। রাবান বিলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমার শিক্ষাজীবন শুরু হয়।


আমি ইন্টারনেট ব্যবহার শুরু করেছিলাম অনেক ছোট বেলাতেই। দীর্ঘ কয়েক বছর ঘাঁটাঘাঁটি করতে করতে কম্পিউটার এবং ইন্টারনেটে আজ আমি বেশ দক্ষ।আমি যাকিছুই করিনা কেন সেই কাজটি করতে চাই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বুকে থেকে। আমি বিদেশে গিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কিছু করার বিন্দুমাত্রও ইচ্ছে নেই। যা করব একজন বাংলাদেশি হিসেবে। আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে, সাথে চাই আপনাদের আর্শিবদি  দোয়া।

মোটামুটি আমার পুরো জীবন কাহিনী সংক্ষেপে বললাম। আমি খুব সাদাসিদে এক কিশোর। এর চেয়ে বেশি পরিচয় আমার নেই। আমার জন্য সবাই আর্শিবদি  দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।


No comments:

Post a Comment